ভয় জিনিসটার তেমন আভিধানিক কোনো অর্থ নেই। কোনো সংজ্ঞাও নেই। ধরুন আপনি আপনার বন্ধু রমেশের সঙ্গে মনের সুখে বৈঠকখানায় বসে আড্ডা দিচ্ছেন, এমন সময়ে পাশের ঘরে ফোন বাজাতেই আপনি দৌড়ে গিয়ে ফোনটা তুললেন এবং ওপাশ থেকে আওয়াজ এল- ‘হ্যালো, আমি রমেশ বলছি রে, আজ একটা কাজে আটকে গিয়ে আর যেতে পারলাম না রে।’- বাকি কথা আপনার কানে পৌঁছালো না, কারণ আপনার ঘাড়ে কার যেন গরম নিশ্বাস পড়ছে। তখন যে অনুভূতিটা হয়, সেটাই ভয়! কিংবা আপনি ঘরে একা রয়েছেন। বাইরের দরজা বেশ করে বন্ধ করে সবে বিছানায় শুয়েছেন, হঠাৎ অ্যাটাচড বাথরুমের ভিতর থেকে ফ্ল্যাশ করার শব্দে চমকে উঠে শুষ্ক গলায় চিৎকার করে উঠলেন কে? কে ভিতরে?’ ভিতর থেকে অবিকল আপনার কণ্ঠস্বরে উত্তর ভেসে এল- ‘আমি।’ তখন আপনার শিরদাঁড়া বেয়ে যে শীতল স্রোতটা নামবে, ওইটাই ভয়! তাই অভিধানে স আলী খানলেও ভয় আছে ভয় থাকে, কারণ ভয়ংকররা আমাদের আশপাশেই ওখাপেতে থাকে আজ এই বইটিও তেমনই কিছু অলৌকিক কথা, কিছু ব্যাখ্যাহীন ঘটনা, কিছু প্রতিকার, কিছু রহস্য আর কিছু ভয় নিয়ে উপস্থিত হয়েছে আপনার কাছে। আপনার হাতে এখন যেটা রয়েছে, এটা কেবল একটা বই নয়…. এটা সেই অনুভূতিটা, যার ব্যাখ্যা- অভিধানে নেই থাকেনা।
Reviews
Clear filtersThere are no reviews yet.