Home » Shop » Galpa Samagra Vol 1 || Amar Mitra || গল্প সমগ্র || অমর মিত্র
PACHATTORTI GALPA || SANJIB CHATTOPADHYAY
PACHATTORTI GALPA || SANJIB CHATTOPADHYAY Original price was: ₹300.00.Current price is: ₹240.00.
Back to products
Panchkari Dey Volume 1  || পাঁচকড়ি দে খণ্ড ১
Panchkari Dey Volume 1 || পাঁচকড়ি দে খণ্ড ১ Original price was: ₹500.00.Current price is: ₹400.00.

Galpa Samagra Vol 1 || Amar Mitra || গল্প সমগ্র || অমর মিত্র

Original price was: ₹500.00.Current price is: ₹400.00.

অমর মিত্রের গল্প লেখার বয়স ৫০ বছর হয়ে গেছে। ৫০ বছর বার বার দিক বদল করে খুঁজে এনেছেন নতুন নতুন বিষয়, অক্লান্ত তিনি এই অনুসন্ধানে। গল্প সমগ্রর প্রথম খণ্ডে তাঁর প্রথম চারটি গল্পের বই, মাঠ ভাঙ কালপুরুষ, দানপত্র, আসনবনি এবং অমর মিত্রর ছোটগল্প একত্রিত হলো। তবে আসনবনি গ্রন্থের দীর্ঘ গল্প আসনবনি এই খণ্ডে নেই। পরে কোনো খণ্ডে যাবে। চারটি গল্প গ্রন্থ ব্যতীত এ যাবত অগ্রন্থিত পাঁচটি গল্প এই গ্রন্থভুক্ত হয়েছে। সর্বমোট পঁয়তাল্লিশটি গল্প নিয়ে এই খণ্ড। এই খণ্ডে ধরা থাকল তাঁর গল্প লেখার প্রথম কুড়ি বছরের গল্পগুলি।

Estimated delivery on 13 - 20 July, 2026
110 People watching this product now!
Report Abuse
Description

অমর মিত্রের গল্প এতটাই স্বপ্রতিষ্ঠিত যে সেই গল্পগুলোর একটি সংকলনের পক্ষে কোনো ভূমিকাই দরকার হয় না। অমর তো এখন দু’হাতে লিখছেন, তাঁর গল্পে-গল্পেই তিনি আমাদের ঘনিষ্ঠ হয়ে আছেন-পঁচিশ-তিরিশ বছর তো বটেই। আমরা, তাঁর পুরনো পাঠকেরা মনে আনতে পারি তাঁর গল্প খোঁজার প্রথম দিকের চেষ্টা, তাঁর হাতে খোঁজাখুঁজির নতুন নতুন হাতিয়ার উঠে আসে, তাঁর দেখার চোখ ও লেখার কলম বদলে-বদলে যাওয়া, নিজের ক্ষমতা সম্পর্কে তাঁর বিনীত সচেনতা ও সেই সচেনতাকে ব্যবহার করার গভীরতর শিল্পবোধ। কোনো কথোয়াল বা স্টোরিটেলার যে-গল্প বলতে, সে গল্প বলে শেষ করে উঠতে পারেন না, অনেক সময় সে-গল্পের কাছাকাছিও পৌঁছুতে পারেন না। এমন অকথনে লেখালেখির প্রথম-সময়ে রাগ হয়, মনে হয়, মনে হয় সব যেন আমার ব্যক্তিগত অক্ষমতার ফল। মাঝ-সময়ে দুঃখ হয়, আমার দ্বারা এর বেশি কিছু হবে না। পরিণততর সময়ে নিয়তি মেনে নেয়ার আত্মসমর্পণও ঘটে-যে যা পারে। আর, এই সব সময় জুড়ে, কোনো এক অসতর্কতায় যেন বোধে এসে যায়—যে গল্পটা শেষ পর্যন্ত আর বলা যাবে না। অমর এখন বাংলার প্রধান কথোয়ালদের একজন। এত বছর ধরে একটা শিল্পকর্মে ব্যস্ত থাকলে শিল্পকৃতির ভিতরেও ঐ বিষাদ জড়িয়ে যায়। গল্পের অর্থ বদলে যায়। যে-গল্প বলা হচ্ছে, গল্প তাকে ছাড়িয়ে গিয়ে, পেরিয়ে গিয়ে, আনকথা বলে। ঐ আনকথাটি তখন সেই না-বলতে পারা কথাটির কিছু কথা হয়ে ওঠে।…এতদিন ধরে লেখা সত্বেও অমরের গল্প যে এত টাটকা লাগে, এই খোঁজাখুঁজির তত্ত্বতালাসে তিনি ব্যস্ত থাকেন বলে।

Shipping
Additional information
Author Name

Binding

Language

Publishing Year

ISBN

Questions & Answers
Loading...
Shipping & Delivery

Welcome to MatriBhasa

We are the premier online destination for Bengali books, offering the largest selection at the highest discounts.

To ensure that our books reach you in perfect condition, we ship them using India Post, renowned for its reliability and extensive reach.

  • Every package is carefully and meticulously wrapped, providing an added layer of protection during transit.
  • Whether you're located in a bustling city or a remote village, rest assured that we deliver worldwide with precision and care.
  • Our commitment to excellence means that no matter where you are, your books will arrive safely and in pristine condition, ready to be enjoyed.
Vendor Info

Vendor Information

  • Store Name: Matribhasa
  • Vendor: Matribhasa
  • Address: Shyama Charan Dey St
    College Street
    Kolkata 700073
    West Bengal
  • No ratings found yet!
Product Enquiry

Product Enquiry

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Galpa Samagra Vol 1 || Amar Mitra || গল্প সমগ্র || অমর মিত্র”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.