As this is your own product, the "Add to Cart" button has been removed. Please visit as a guest to view it.
Home » Shop » Galpamala vol 1 || Narendranath Mitra || গল্পমালা খণ্ড ১ || নরেন্দ্রনাথ মিত্র
Je Pothe Jete Hobe || যে পথে যেতে হবে
Je Pothe Jete Hobe || যে পথে যেতে হবে Original price was: ₹200.00.Current price is: ₹160.00.
Back to products
Saras Galpa || Bimal Kar || সরস গল্প || বিমল কর
Saras Galpa || Bimal Kar || সরস গল্প || বিমল কর Original price was: ₹550.00.Current price is: ₹440.00.

Galpamala vol 1 || Narendranath Mitra || গল্পমালা খণ্ড ১ || নরেন্দ্রনাথ মিত্র

Original price was: ₹750.00.Current price is: ₹600.00.

ছোটগল্প বাংলা সাহিত্যের গর্ব। বাংলা ছোটগল্পের গর্ব নরেন্দ্রনাথ মিত্র। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন নরেন্দ্রনাথ। প্রায় প্রতিটি গল্পেই জাগিয়েছেন কোনও-না-কোনও দিক থেকে আলোড়ন। সেই সমাদৃত গল্পগুচ্ছ থেকে স্মরণীয় পঞ্চাশটি ছোট-বড়-মাঝারি মাপের গল্প নিয়ে প্রকাশিত হল এই সশ্রদ্ধ-সংগ্রহ ‘গল্পমালা’।

নরেন্দ্রনাথ মিত্রর ছোট বড় মাঝারি গল্পের সংখ্যা শচারেক। তার বেশির ভাগই এখন আর সংকলিত অবস্থায় নেই। অথচ সেগুলির পুনর্মুদ্রণের প্রয়োজন যে আছে তা বলাই বাহুল্য। তাই তাঁর ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পভাণ্ডার থেকে পঞ্চাশটি গল্প নিয়ে এই ‘গল্পমালা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। গল্পগুলি সাজানো হয়েছে রচনাকাল অনুসারে। প্রতিটি গল্পের শেষে রচনাকালের উল্লেখ আছে। কোন্ গল্পের প্রথম প্রকাশ কোন্ পত্রিকায়, গ্রন্থশেষে তারও নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকা হিসাবে রইল লেখকেরই স্বরচিত ‘গল্প লেখার গল্প’ তাঁর শেষ বেতার-কথিকা।

প্রকাশক

191 People watching this product now!
SKU: Ananda Publishers1429 Category:
Report Abuse
Description

কিছুকাল আগে সমকালীন ভারত বিষয়ে একটি বই বেরিয়েছে ফরাসী ভাষায়। ভারতের প্রতিনিধিত্বমূলক একটি মাত্র গল্প সংযোজিত সেই গ্রন্থে। গল্পটির নাম ‘হেডমাস্টার’। লেখক নরেন্দ্রনাথ মিত্র। ঘটনাটি কৌতুহলকর। কিন্তু বিস্ময়জনক নয়। বিশেষত সেই পাঠকের কাছে, বিশ্বের ছোট গল্প এবং নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পের বিশ্ব সম্পর্কে যিনি অবহিত। এই প্রসঙ্গেই মনে পড়ে যায়, এই সেদিনও আবু সয়ীদ আইয়ুব একটি নিবন্ধে নরেন্দ্রনাথের ‘বিকল্প’ গল্পটিকে কীভাবে ‘পৃথিবীর শ্রেষ্ঠ বড় গল্পের পর্যায়ে’ উত্তীর্ণ বলে চিহ্নিত করেছিলেন (দ্রষ্টব্য: সাপ্তাহিক ‘দেশ’, ১৮.২.৭৮)। মনে পড়ে যায়, ‘আনন্দবাজার পত্রিকা’র সেই আলোচনা (১৪.৩.৮৩), সমকালীন ডাকসাইটে গল্পকার সন্তোষকুমার ঘোষ যেখানে অকপটে লিখেছেন, “গল্পকে গল্প করে বলা, সেইসঙ্গে শিল্পের স্বচ্ছতম গুণটিকে ঘাসের শিষে শিশিরবিন্দুর মতো ধরে রাখা—নরেন্দ্রনাথের জাদুশক্তি বলুন, জোর বলুন, সব এইখানে। আর অনায়াস তাঁর এই সিদ্ধি। সেখানে তিনি মঁপাসা, ও’ হেনরি, শেখভ কি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে।” বস্তুত, বাংলা সাহিত্যের ছোটগল্পে নরেন্দ্রনাথ মিত্রের আসনটি দীর্ঘকাল আগেই সুচিহ্নিত। লেখকজীবনের সূচনাকাল থেকেই তিনি স্বমহিম। উপন্যাসের থেকেও গল্পগ্রন্থের সংখ্যা বেশি তাঁর। সমকালীন জীবন চিরকালীন হয়ে বিধৃত সেইসব গ্রন্থে। নরেন্দ্রনাথের গল্পগ্রন্থগুলি, দুঃখের বিষয়, ইদানীং প্রায় দুষ্প্রাপ্য। অথচ নিত্যই তাঁর বিভিন্ন গল্পের খোঁজ করেন গবেষক বা চিত্র-পরিচালক কিংবা অনুরাগী পাঠক। তাঁদের সেই চাহিদার কথা ভেবেই নরেন্দ্রনাথের নানা মাপের পঞ্চাশটি স্মরণীয় গল্প নিয়ে প্রকাশিত এই সশ্রদ্ধ সংগ্রহ। বিভিন্ন দশকে তাঁর গল্পের যে-দিক্‌বদল ও মনোভঙ্গির যে-ধারাবাহিকতা তা যাতে স্পষ্ট হয়ে ওঠে, সেদিকে লক্ষ রেখেই এই সংকলনের নানা ধরনের বিচিত্র স্বাদের গল্পাবলী নিবাচিত। শুরুতে সন্নিবিষ্ট হয়েছে লেখকের আত্মবিশ্লেষণধর্মী বক্তব্য-সংবলিত ‘গল্প লেখার গল্প’। অন্তর্ভুক্ত গল্পমালার সাময়িক-পত্রে প্রকাশকাল উল্লিখিত পরিশিষ্টে। সব দিক থেকে, বাংলা সাহিত্যের গর্ব করার মতো গল্প লেখকের প্রতিনিধিমূলক গল্প-সংকলন—‘গল্পমালা’।

Shipping
Additional information
Author Name

Binding

Language

Publishing Year

ISBN

Questions & Answers
Loading...
Shipping & Delivery

Welcome to MatriBhasa

We are the premier online destination for Bengali books, offering the largest selection at the highest discounts.

To ensure that our books reach you in perfect condition, we ship them using India Post, renowned for its reliability and extensive reach.

  • Every package is carefully and meticulously wrapped, providing an added layer of protection during transit.
  • Whether you're located in a bustling city or a remote village, rest assured that we deliver worldwide with precision and care.
  • Our commitment to excellence means that no matter where you are, your books will arrive safely and in pristine condition, ready to be enjoyed.
Vendor Info

Vendor Information

  • No ratings found yet!
Product Enquiry

Product Enquiry

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Galpamala vol 1 || Narendranath Mitra || গল্পমালা খণ্ড ১ || নরেন্দ্রনাথ মিত্র”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.