Home » Shop » Jhara Patader Galpo || Sourav Mitra
Je Katha Bolte Nei || Sudipta Sarbagya
Je Katha Bolte Nei || Sudipta Sarbagya Original price was: ₹125.00.Current price is: ₹100.00.
Back to products
Jhijhira || Alokparna
Jhijhira || Alokparna Original price was: ₹99.00.Current price is: ₹79.00.

Jhara Patader Galpo || Sourav Mitra

Original price was: ₹139.00.Current price is: ₹111.00.

Jhara Patader Galpo by Sourav Mitra — available at Matribhasa.

Estimated delivery on 20 - 27 June, 2026
152 People watching this product now!
Report Abuse
Description

জীবন একটাই। তবু তা তো আসলে ঠিক একমাত্রিক নয়। ঘড়ির দুটো কাঁটা যেমন সময়ের তল পায় না, তেমনই জন্ম-মৃত্যুর প্রান্তবিন্দুও জীবনের অপার রহস্য ছুঁতে অপারগ। বরং ওই মধ্যবর্তীতেই অজস্র রঙের খেলা। অনেকেরই তাই এক জীবনেই ঘটে যায় কত না জন্মান্তর। যেমন বংশীর। যেমন আজরার। যেমন আরও অনেকের। বহুরূপে সম্মুখে জীবন খুঁজতে খুঁজতে তারা যেন নিজেরাই কখন বহুরূপী হয়ে ওঠে।
আর সে বহুরূপী জীবনের সঙ্গে মিশতে থাকে রাজনীতি। জন্ম হয় ইতিহাসের। তবু সাধারণের মঙ্গলকাব্য কবে আর ইতিহাস হয়ে উঠতে পেরেছে! ফলে সময়ের সুরম্য প্রাসাদে তারা হয়তো জায়গা পায় না। বরং ঢুকে পড়ে কোনও গুণিনের কুঁড়েঘরে। বেশ্যাপল্লি থেকে গঙ্গার ঘাটে। আর সেই সব গল্পের উপর নেমে আসে মৃদু চাঁদের আলো। সেখানে আত্মীয় যেমন হয় অনাত্মীয়, তেমনই অনাত্মীয় হয়ে ওঠে পরমাত্মীয়। তারপর একদিন শ্মশানের নিস্তব্ধতায় দেখা হয় জীবন আর জীবনের মর্মের। তখন শুধুই ভেসে চলা। নশ্বর জীবন বয়ে চলে অবিনশ্বর কালপ্রবাহে… তরুণ কথাসাহিত্যিক সৌরভ মিত্র এই বহতা জীবনপ্রবাহকেই ধরেছেন তাঁর উপন্যাসে। ‘ঝরা পাতাদের গল্প’ আসলে বহু জীবনের গল্প। বহু মানুষ, বহু বর্গ, শ্রেণি, গোত্র, মানসিকতার লোকেদের আনাগোনা তাঁর কাহিনির বিন্যাসে। ফলে লোভ-লালসা-কামনা-বাসনা-হিংসা-রিরংসায় মাখা এক ধ্রুপদী জীবনই যেন বহুরূপী হয়ে প্রতিভাত হয় পাঠকের সামনে।
ইতিমধ্যে সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে তাঁর গল্প সংকলন ‘হুক’। বিভিন্ন পত্রপত্রিকার দৌলতে সোরভের লেখালেখির সঙ্গে পাঠক এমনিই পরিচিত। হুক-এ নিজের জাত চিনিয়েছিলেন বলা যায়। আর ঝরা পাতাদের গল্প-এ তিনি বুঝিয়ে দিয়েছেন এই তথাকথিত ট-টোয়েন্টি সাহিত্যের ইন্সট্যান্ট গ্র্যাটিফিকেশনের সময়ে দাঁড়িয়েও তিনি টেস্টের ক্লাসিকানায় বিশ্বাসী। ফলে তিনি সময়টাকে জাপটে ধরেন ঠিক বাঘ যেভাবে শিকার ধরে। পাঠক আসুন, সময়ের শিরা ছুঁয়ে সেই উষ্ণ শোণিতপ্রবাহ উপলব্ধি করি ‘ঝরা পাতাদের গল্প’-এ।

Shipping
Additional information
Author Name

Sourav Mitra
Binding

Language

Publishing Year

Questions & Answers
Loading...
About Sourav Mitra

Sourav Mitra

জন্ম মুর্শিদাবাদে। আপাতত কলকাতায় থিতু। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর, তথ্যপ্রযুক্তি আইনে ডিপ্লোমা। ভারত সরকারের অধীনস্ত একটি তথ্যপ্রযুক্তি গবেষণা সংস্থায় গত দেড় দশকের বেশি সময় ধরে কর্মরত। লেখালেখির সূত্রপাত মূলত কলেজজীবনে।

লেখেন মূলত গল্প ও গবেষণাধর্মী প্রবন্ধ, যেগুলি প্রকাশিত হয়েছে দেশ, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, শিলাদিত্য, ইত্যাদি পত্রপত্রিকায়। ভারত ও বাংলাদেশে প্রকাশ পেয়েছে বেশ কয়েকটি একক গ্রন্থও। ২০২১ সালে পেয়েছেন ‘সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার’, ২০২২-এ ‘তারাপদ রায় (কৃত্তিবাস) পুরস্কার’। কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘হৃদয়পুর লোকাল’ (গল্প সংকলন), ‘মাউসট্র্যাপ’ (সাইবার অপরাধ বিষয়ক ইনফো-ফিকশন), ‘ভারতবর্ষের অলংকার’ (ইতিহাস-সম্পর্কিত প্রবন্ধ সংকলন), ইত্যাদি।

Shipping & Delivery

Welcome to MatriBhasa

We are the premier online destination for Bengali books, offering the largest selection at the highest discounts.

To ensure that our books reach you in perfect condition, we ship them using India Post, renowned for its reliability and extensive reach.

  • Every package is carefully and meticulously wrapped, providing an added layer of protection during transit.
  • Whether you're located in a bustling city or a remote village, rest assured that we deliver worldwide with precision and care.
  • Our commitment to excellence means that no matter where you are, your books will arrive safely and in pristine condition, ready to be enjoyed.
Vendor Info

Vendor Information

  • Store Name: Matribhasa
  • Vendor: Matribhasa
  • Address: Shyama Charan Dey St
    College Street
    Kolkata 700073
    West Bengal
  • No ratings found yet!
Product Enquiry

Product Enquiry

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Jhara Patader Galpo || Sourav Mitra”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.