পশ্চিমবাহিনী নর্মদা অমরকণ্টক থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মধ্যে দিয়ে বয়ে গুজরাতে আরবসাগরে পড়েছে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে প্রবাহিত প্রাচীন নর্মদার কূলে বহুদিন ধরে বাস পার্বত্য ভীল, বসাভা, গোণ্ড ও কৃষিজীবী মানুষের। গুজরাতে সর্দার সরোবরের বিশাল জলভাণ্ডার, মধ্যপ্রদেশের বেশ কিছু বড় বাঁধের নির্মাণ তাদের জীবনে নিয়ে আসে অশনি সংকেত। অরণ্য ভূমি, চাষের জমি, ভিটে মাটি ডুবে যায় ৷ কয়েক লক্ষ গোষ্ঠীবদ্ধ মানুষ ছিন্ন ভিন্ন, উদ্বাস্তু হয়ে যায়। পড়ে থাকে পরিত্যক্ত গ্রামের কঙ্কাল। মেধা পাটকর, বাবা আমটের নেতৃত্বে নির্মদা বচাও আন্দোলনে’ যোগ দেয় অসংখ্য সাধারণ মানুষ। রাজনীতির খেলা, পুলিশের অত্যাচার, প্রশাসনের নিস্পৃহতার বিপরীতে ধরে রাখে নিজেদের জীবন ও জীবিকার দাবি।সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে চলা এই সত্যাগ্রহ বড় বাঁধের নিমজ্জন, উন্মলন ঠেকাতে পারেনি। কিন্তু তৃষ্ণার্ত গুজরাতে সেচের জল নিয়ে যাবার নামে উন্নয়নের সৃষ্ট বৈষম্যের বিরুদ্ধে তুলেছে কিছু জরুরি প্রশ্ন।’প্লাবন জল’ উপন্যাস নর্মদা উপত্যকার নিমজ্জিত অঞ্চলের অসংখ্য মানুষের দীর্ঘ লড়াইয়ের কাহিনি। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লেখা এক সৃজনশীল, মরমী আখ্যান।সর্দার সরেরাজস্থান•ঝग्रানর্মদমধ্যপ্রদেশ• ধারবিন্ধ্যপনদ নদীশুল পাণেশ্বরের পাবলিসাত পুরাপর্বতধরমপুরী মন্ডলেশ্বরমহেশ্বরইন্দোরমেকারেশ্বরশ্ৰেণীশ্ৰেণীবর্তঅঞ্চলকুয়া• শাহদামহারাষ্ট্রউকাই জলভাI
Reviews
Clear filtersThere are no reviews yet.