গ্রীষ্মকালের রাত্রে আমার ত্রিতলস্থ কক্ষে বসিয়া আমি কোন আত্মীয়ের সঙ্গে গল্প করিতেছিলাম। পশ্চিমাকাশে অল্প মেঘ হইয়াছিল, দেখিতে দেখিতে ঘণ্টা খানেকের মধ্যে সেই মেঘে সমস্ত আকাশ আচ্ছন্ন হইয়া গেল, সঙ্গে সঙ্গে মুহুর্মুহ বিদ্যুৎ বিকাশ আরম্ভ হইল, আমি সেই বিদ্যুচ্ছটা সহ্য করিতে না পারিয়া উভয়হস্তে চক্ষু ঢাকিলাম।
আমার আত্মীয় মহাশয় সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, “চোখে কিছু পড়িয়াছে কি? হঠাৎ চোখ ঢাকিলেন যে?”
আমি বলিলাম, “জানালাগুলা বন্ধ করুন, বিদ্যুতের আলোক আমার অসহ্য। একবার আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটিয়াছিল, সেকথা অনেকেই জানে না; সেই ভয়ানক দিন হইতে আমি কোন তীব্র আলোক সহ্য করিতে পারি না।”
আত্মীয়টি জানালা বন্ধ করিয়া আমার কাছে আসিয়া বসিলেন, বলিলেন, “বড় আশ্চর্য্য কাণ্ড ত; কি ব্যাপার ঘটিয়াছিল, বলিবার কিছু আপত্তি আছে কি?”
কী ঘটেছিল কথকের জীবনে? বজ্রনাদে এত ভয় কিসের তাঁর? জানতে হলে পড়ুন শ্রী দীনেন্দ্রকুমার রায় প্রণীত, অনির্বাণ ভট্টাচার্য্য সম্পাদিত(নবরূপে) “পট”।
অমিতা ঘোষাল (verified owner) –
একটি নিখুঁত সাহিত্য রচনা।
অমল দত্ত (verified owner) –
অসাধারণ একটি সাহিত্যকর্ম।
অদিতি ভট্টাচার্য (verified owner) –
প্রতিটি চরিত্র জীবন্ত মনে হয়।
Kayden Ghosh (verified owner) –
Loved every bit of it.
William Raychowdhury (verified owner) –
An unforgettable journey through words.
অভিজিৎ সেন (verified owner) –
গভীর, আবেগপ্রবণ ও দারুণভাবে লেখা।