অতিমারীর দিনগুলোতে অনেক নতুন অভ্যাস জীবনে রপ্ত করতে হয়েছিল, আর নিভৃতবাসে নিজেদের সখ-আহ্লাদগুলো আরও একবার খোলা জানালা পেয়েছিল। টুকিটাকি লেখালেখি অনেক আগে থেকেই ছিল, কিন্তু সরাসরি পাঠকের কাছে লেখা তুলে ধরা তখন থেকেই শুরু। সামাজিক মাধ্যম থেকে পাঠকের ভালবাসা এগিয়ে চলার
উৎসাহ দিয়েছে প্রতিনিয়ত। রঞ্জা-অর্জুন তাঁদের পছন্দের পাত্র-পাত্রী হয়ে উঠেছে। দর্শনের অধ্যাপিকা রঞ্জা মৈত্র মুর্শিদাবাদে একটি সেমিনারে গিয়ে জড়িয়ে পড়ে গুপ্তধন উদ্ধারের রহস্যে, আজিমুন্নেশার সমাধি থেকে কি সমাধান মিলবে? নাকি গুপ্তধনের সংকেত উদ্ধার করতে গিয়ে অন্য বিপদ ঘনিয়ে আসবে! অযোধ্যা পাহাড়ে ঐতিহাসিক অর্চিবাবু হঠাৎ কোথায় নিখোঁজ হয়ে গেলেন? তিনি
কেন রঞ্জার কাছে সাহায্য চাইছেন? তাঁর নিখোঁজ হবার পিছনে কি অন্য কোন রহস্য
আছে? রঞ্জা কি পারবে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে বার করতে? রঞ্জার সহকর্মীর নতুন ঘড়ি হঠাৎই হারিয়ে গেল, আবার পাওয়াও গেল, আবারও হারাল সেই ঘড়ি উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে, আবারও পাওয়া গেল। বারেবারে ঘড়ি চুরি হবার পিছনে কোন ঘটনা ঘটে চলেছে? ঘটনাচক্রে রঞ্জাও সেইসময় হাজির হয়েছে উত্তরবঙ্গে, সে কি পারবে এই রহস্যের কিনারা করতে?
এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে “রঞ্জার গোয়েন্দাগিরি”। সাথে পাহাড়-জঙ্গলের পটভূমিতে রহস্যভেদের রোমাঞ্চ।
Reviews
Clear filtersThere are no reviews yet.