শমীক বন্দ্যোপাধ্যায়ের (জন্ম ১৯৪০) শিক্ষক ও প্রকাশক সম্পাদক তথা গ্রন্থনির্মাতা বলে নিজের পরিচয় দিয়ে থাকেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সাম্মানিক স্বীকৃতিসহ বি.এ ডিগ্রী ও পরে এম.এ ডিগ্রী লাভ করে সাউথ পয়েন্ট স্কুল, রামমোহন কলেজ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ১৯৭৩ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস-এর ভারতীয় শাখায় পূর্বাঞ্চলীয় সম্পাদকের পদে যোগ দেন। তখন থেকেই পেশায় গ্রন্থসম্পাদক। পাশাপাশি নাট্যকলা, চারুকলা, চলচ্চিত্র ও অভিকরণশিল্পে গবেষক সমীক্ষক রূপে স্বীকৃতির কারণে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়; পুণে, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়; দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়; পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অভ ইন্ডিয়া: মুম্বই-এর টাটা ইন্সটিটিউট অভ সোশাল সায়েনাসেস, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাউন ও পিট্স্বার্গ বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ও জার্মানিতে বার্লিন-এ ফ্রাইয়ে ইউনিভার্সিটেইট-এ অতিথি অধ্যাপক রূপে শিক্ষকতা করেছেন। ১৯৮৯-৯২ ছিলেন আকাশবাণী দূরদর্শনের প্রোডিউসর এমেরিটাস: ১৯৯৩-৯৭ রিসার্চ প্রফেসর, এশিয়াটিক সোসাইটি, কলকাতা, ২০০৬-২০১০ রাষ্ট্রায় নাট্য বিদ্যালয়ের সহ-সভাপতি; ২০১৫-২০১৭ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ টোগোর ন্যাশনাল ফেলো। সীগাল বুদ্-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন; বর্তমানে ধীমা প্রকাশন সংস্থার সম্পাদক। কলকাতার পাঠভবন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রূপে বর্তমানে ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য।
প্রায় ষাট বছর ধরে পত্রপত্রিকায়, আকাশবাণী- দূরদর্শনে, কখনও বা সভা-সমিতির পরিসরেও তিনি যাঁদের সঙ্গে আলাপ-চারিতার সুযোগ পেয়েছেন, তাঁদের কথায় ওই ষাট বছরের বাংলা সংস্কৃতির এক অন্তরঙ্গ কথাচিত্র উঠে এসেছে। তার মধ্যে নিহিত রয়েছে এক ইতিহাসের বয়ান, যা গবেষকদের কাছে প্রামাণ্য, রসিকদের কাছে রসমধুর।
EDITED BY : MALAY RAKSHIT
Reviews
Clear filtersThere are no reviews yet.