‘চন্দ্রজাল’ পুরাণের স্টাইলে লেখা এমন এক কাহিনি, যেখানে দেবতা আর অপদেবতা চরিত্র নয়… বরং তারা দর্শন। সৃষ্টি আর সমাপ্তি। থেকে যাওয়া আর মুছে যাওয়ার মধ্যে দ্বন্দ্ব। এখনো অম্বিকা কোনো দেবী নন, তিনি মৃত্যুশক্তির উপাসক। অরণ্যও কোনো ঈশ্বর নন। তিনি সৃষ্টির ধারাবাহিকতার ধারক। তাদের ভালোবাসা কোনো মুক্তি দেয় না আর তাদের যুদ্ধও কোনো ন্যায়-অন্যায় স্থির করতে পারে না। এই উপন্যাস অস্তিত্ব আর শূন্যতার সংঘর্ষ।
এই কাহিনিতে ব্ল্যাকহোল, ওয়ার্মহোল, শূন্যতা… এই সবকিছুইই রূপক। বিজ্ঞানও নয়, আবার অলৌকিকও নয়। এগুলো সেই সীমান্ত, যেখানে যুক্তি এসে থেমে যায় আর প্রতীক কথা বলতে শুরু করে। আর শেষে পড়ে থাকে শুধুই নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় একটাই প্রশ্ন… সবকিছুর শেষে যদি কিছু নাই থাকে, তবুও কি পথচলা অর্থহীন?
চন্দ্রজাল কোনো পৌরাণিক বিশ্বাসের বই নয়। বরং বলা চলে এটি এক নাস্তিকের লেখা মাইথোলজি।
Reviews
Clear filtersThere are no reviews yet.