এই গ্রন্থের কুড়িটি গল্পের মধ্যে আপনারা ভিন্নধর্মী অনেক চরিত্রকে খুঁজে পাবেন। হলফ করে বলতে পারি এই চরিত্রদের ভিড়ে কারোর সঙ্গে হয়তো মেলাতে পারবেন নিজেদের জীবনকেও। কখনও খুঁজে পাবেন বুবাই-রিমিকে, বহু কিলোমিটার দূরত্বের পরেও প্রেম আসে। চোখের সামনে না দেখেও অনুভবে প্রেম হয়। তাই বুবাই-রিমির অনুভবে হারিয়ে যাবেন আপনারাও। চোখের সামনে কখনও দুজন দুজনকে না দেখেও শুধু অনুভবে একে অন্যের হয়ে যাওয়া এই দুই যুবক যুবতী কাছে কি পাবে একে অপরকে? কখনো দেখবেন ধুনোর মিষ্টি গন্ধ এক সদ্য পিতার জীবনে ডেকে এনেছে চরম বিপর্যয়। ধুনোর মিষ্টি গন্ধ পরিণত হয়েছে মৃত্যুর গন্ধে। কিভাবে? চড় মারতে গিয়েও প্রেম হয় শুনেছেন? এভাবেই তো ইন্দ্রর প্রিয়া সারা জীবনের বাঁধনে বাঁধা পড়েছে। আবার দেখবেন পুতুল খেলায় মত্ত দুই বালক বালিকার জীবন তাদের সেই পুতুল খেলার পরিণতির দিকেই দুজনকে এগিয়ে নিয়ে গেছে।
শুধু যে প্রেমের পরশেই ভেসে যাবেন তা নয়, “গল্পেরা কথা বলে….” আপনাদের বলবে সমাজের চরম বাস্তব দিকগুলির কথাও। তথাকথিত এক লাশকে এগিয়ে যেতে দেখবেন ফাঁসির মঞ্চে। সমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ানো অপরাধীরাও কখনও জব্দ হয়। কিভাবে জব্দ হয় ভাবছেন তো? ভাবছেন অপরাধীদেরও কি নৈতিক শিক্ষা দেওয়া যায়? এসব প্রশ্নের উত্তর পেতেই এই গ্রন্থের পাতাগুলি পরপর উল্টে দেখুন। আশা করি নিরাশ হবেন না।
Reviews
Clear filtersThere are no reviews yet.