Grame Toi Toi || Arunava Das || গ্রাম টইটই || অরুণাভ দাস

160.00

ভ্রমণকাহিনিকার অধ্যাপক অরুণাভ দাসের ভিলেজ ট্যুরিজম নিয়ে ভ্রমণ সংকলন।

Out of stock

Receive e-mail notification when the product is back in stock

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
128 People watching this product now!
Report Abuse
Description

গ্রামীণ পর্যটন বা ভিলেজ ট্যুরিজম একটি সাম্প্রতিক ধারণা। যতদিন আমাদের দেশে শহর গ্রামকে গ্রাস করেনি, ততদিন গ্রামেও যে বেড়াতে যাওয়া যায়, এমন কেউ ভাবেনি। নিজের জীবন দিয়ে এই সত্যিটা অনুভব করেছি। আমার যেখানে জন্ম ও বড়ো হওয়া, সে জায়গা গ্রাম ছিল। নয়ের দশকের শেষদিক থেকে সে জায়গা ক্রমশ শহর হতে শুরু করল এবং কয়েক বছরের মধ্যে বৃহত্তর কলকাতার পিনকোডে ঢুকে পড়ল। ঠিক একই সময়ে ভিলেজ ট্যুরিজমের বিকাশ ঘটতে আরম্ভ করে উত্তর বাংলায়। প্রথম দুটি গন্তব্য ছিল দার্জিলিংয়ের পাহাড়ি গ্রাম তিনচুলে এবং জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে গরুমারা অভয়ারণ্যের প্রবেশপথ লাটাগুড়ি। সে ইতিহাস লিখেছি অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত ‘ডুয়ার্সঃ একটি অফুরান ভালোবাসার গল্প’ বইতে। ক্রমশ দক্ষিণবঙ্গে গ্রামীণ পর্যটনের বিস্তার ঘটে। সুন্দরবনের নানা গ্রামে ও শান্তিনিকেতনের আশেপাশে বেশ কিছু গ্রামে পর্যটকরা যেতে শুরু করেন। কয়েক বছর আগে ভারত সরকার ইউএনডিপি-র আর্থিক সহায়তায় সারা দেশের ৩২টি স্থানকে চিহ্নিত করে আধুনিক গ্রামীণ পর্যটনের মডেল কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। এইসব পরিবর্তনের আগে থেকে আমার গ্রামে ঘোরা শুরু, দূষণহীন আবহাওয়া ও যন্ত্রসভ্যতার প্লাস্টিক সার্জারিবিহীন প্রকৃতির অমোঘ টানে। গ্রামের মেলায় উৎসবে প্রাণের ছোঁয়া পেতে। চেনা, অচেনা ও অল্পচেনা কত যে গ্রামে বেড়িয়েছি, তার হিসেব নেই। সচিত্র ভ্রমণকথা লিখেছি নানা পত্র-পত্রিকায়। তার থেকে নির্বাচিত কয়েকটি লেখা নিয়ে এই বই। এই সুযোগে সেই সব পত্রিকার সম্পাদক ও বিভাগীয় সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পত্রিকাগুলি হল ভ্রমণ, সানন্দা, বর্তমান, লংজার্নি, আজকের সম্পূর্ণা, লেটস গো ইত্যাদি। বইটি সুন্দর করে সাজিয়ে প্রকাশ করার জন্য প্রকাশক, ভ্রাতৃপ্রতিম রোহণ কুদ্দুস ও সৃষ্টিসুখের সঙ্গে যুক্ত সকলকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রিয় পাঠক, বইটি পড়ে শিকড়ের টান বিন্দুমাত্র অনুভব করলে ধন্য বোধ করব।

অরুণাভ দাস
শান্তিনিকেতন, ০১/০১/২০১৭

Shipping
Additional information
Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Publishing Year

Questions & Answers
Loading...
Shipping & Delivery

Welcome to MatriBhasa

We are the premier online destination for Bengali books, offering the largest selection at the highest discounts.

To ensure that our books reach you in perfect condition, we ship them using India Post, renowned for its reliability and extensive reach.

  • Every package is carefully and meticulously wrapped, providing an added layer of protection during transit.
  • Whether you're located in a bustling city or a remote village, rest assured that we deliver worldwide with precision and care.
  • Our commitment to excellence means that no matter where you are, your books will arrive safely and in pristine condition, ready to be enjoyed.
Vendor Info

Vendor Information

  • Store Name: Matribhasa
  • Vendor: Matribhasa
  • Address: Shyama Charan Dey St
    College Street
    Kolkata 700073
    West Bengal
  • No ratings found yet!
More Products

Reiki: notun jiboner disari || Rikta Chatterjee

Original price was: ₹150.00.Current price is: ₹127.50.

Chakra Buho || Sutapa Bhadra Sarkar

Original price was: ₹300.00.Current price is: ₹225.00.

SHAHZADIR ASSIQH UPANYAS || HIMADRI KISHORE DASGUPTA

Original price was: ₹250.00.Current price is: ₹213.00.

DESHATYAG: PURBA BANGA CHHARAR MARMA-BAYAN

Original price was: ₹350.00.Current price is: ₹280.00.

WALL LIKHON ||

Original price was: ₹180.00.Current price is: ₹153.00.
Product Enquiry

Product Enquiry

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Grame Toi Toi || Arunava Das || গ্রাম টইটই || অরুণাভ দাস”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.