80 GSM || Hardcover || Premium Quality
হলুদ পাঞ্জাবি, খালি পা আর এক তীব্র একাকিত্বের গল্প… 🌑✨
হুমায়ূন আহমেদের হিমুকে আমরা কে না চিনি? কিন্তু পার্ক সার্কাসের বস্তিতে থাকা রনি কি শুধুই হিমুর ভক্ত? নাকি তার সত্তার গহীনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?
গল্পের এক ঝলক: রনি—সাদামাটা, ভীতু এক যুবক। যার দিন কাটে কারখানার হাড়ভাঙা খাটুনিতে, আর রাত কাটে হিমুর সাথে কাল্পনিক কথোপকথনে। তার জীবনে হঠাৎ বসন্তের বাতাসের মতো আসে দূর্বা। এক অচেনা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের সম্বলটুকু দিয়ে দেয় রনি। কিন্তু সমাজ কি মেনে নেবে বস্তির ছেলের সাথে মধ্যবিত্ত পরিবারের মেয়ের এই অদ্ভুত বন্ধুত্ব?
অন্যদিকে আছে অবিনাশ—বিত্তবান, উদ্ধত। যে প্রতি মুহূর্তে রনিকে মনে করিয়ে দেয় তার অবস্থান।
কিন্তু গল্পের মোড় নেয় অন্যদিকে… মধ্যরাতে রেললাইনের ধারে কে ওই হলুদ পাঞ্জাবি পরা যুবক? যে ট্রেনের সামনে দাঁড়িয়ে মানুষের প্রাণ বাঁচায়? রনি কি সত্যিই হিমুকে দেখে? নাকি পূর্ণিমার রাতে নিজের অজান্তেই সে ধারণ করে এক অন্য রূপ?
একটা পুরনো ৫ টাকার নোট, একটা স্বপ্নের ক্যাফে ‘কফিতা’, আর এক হৃদয়বিদারক মানসিক দ্বন্দ।
রনির হলুদ পাঞ্জাবি কি শুধুই পোশাক, নাকি তার নিঃসঙ্গ জীবনের এক করুণ আর্তনাদ?
📖 পড়ুন এক অদ্ভুত সাইকোলজিক্যাল থ্রিলার ও প্রেমের গল্প – “রনির হলুদ পাঞ্জাবি”
Reviews
Clear filtersThere are no reviews yet.