Review by Riju Ganguly –
মোহিনীকে চেনেন?
বিষ্ণু যে রূপের আশ্রয় নিয়ে অসুরদের কাছ থেকে অমৃত সরিয়ে নিয়েছিলেন, তার কথা বলছি না আমি। তবে এই মোহিনীর শরীরেও পুরুষের মধ্যে আছে এক নারী। এই মোহিনীও জড়িয়ে পড়েছে বহু শতাব্দীর এক মন্থনের সঙ্গে— যার থেকে উঠতে পারত অমৃত, কিন্তু পাওয়া গেছিল হলাহল।
সব কেমন গুলিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা বেশ। সোজা ভাষায় লিখি তাহলে।
শ্রীপর্ণা সেই শ্রেণির মানুষ যাদের আমরা হিজড়ে বলি। সে পড়াশোনা করে সসম্মানে বাঁচতে চেয়েছিল। সমাজ তাকে সে সুযোগ দেয়নি। সে বাধ্য হয়েছিল সেই বিশেষ পাড়ায় এসে ‘তারই মতো’ অন্য মানুষদের সঙ্গে রুজির সন্ধানে। সেখানেও টেকেনি সে। অবশেষে, নিজের নতুন নাম ‘মোহিনী’ আর সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ল। তারপর এসে পৌঁছোল নবদ্বীপে।
আর সেখানেই সে জড়িয়ে গেল প্রায় পাঁচ শতাব্দী পুরোনো এক রহস্যের সঙ্গে।
তারপর কী হল?
এই বইয়ের ভালো দিক কী-কী?
১) বইটি আপনি পড়া শুরু করলে শেষ না হওয়া অবধি থামতে পারবেন না।
২) বাঙালিকে সবচেয়ে বেশি তাড়িত করে যেক’টি বিষয়, তাদের মধ্যে সর্বপ্রধান জিনিসটিই প্রকারন্তরে এই বইয়ের উপজীব্য। বইটা পড়ার পর আপনিও সেই রহস্যভেদ করতে আগ্রহী হবেন।
৩) প্রাসঙ্গিক তথ্য প্রদানে লেখক বিন্দুমাত্র কার্পণ্য করেননি। ফলে বইটা পড়তে গিয়ে অনেক কিছু আরও বিস্তৃতভাবে জানতে ইচ্ছে করে— যা যেকোনো ভালো বইয়ের বিশেষত্ব।
৪) বইয়ের ছাপা, বানান এবং লে-আউট বেশ ভালো। তবে সংলাপ বোঝাতে একইসঙ্গে ঊর্ধ্বকমা এবং এম-ড্যাশ ব্যবহার বিসদৃশ ঠেকল।
এই বইয়ের খারাপ দিক কী-কী?
প্রথমত, তথ্যগুলো মূল কাহিনির অংশ না বানিয়ে তথ্যসূত্র সহ অ্যাপেন্ডিক্স আকারে দিলে ভালো হত। তাতে ছাত্র ও গবেষকেরা উপকৃত হতেন। আবার শুধু গল্পের টানে যাঁরা লেখাটা পড়তে চাইবেন, তাঁরা বেশি উপভোগ করবেন।
দ্বিতীয়ত, থ্রিলার লিখতে হলে শুধু ছোটো-ছোটো বাক্য যথেষ্ট নয়। সম্পূর্ণ লেখাটিকে একটি নির্দিষ্ট লয় ও তালে চালিত না করলে লেখার গতি নষ্ট হয়ে যায়। লেখক তাঁর পরবর্তী প্রয়াসে এই গতির ব্যাপারটা মাথায় রাখলে ভালো হয়।
তৃতীয়ত, বড়ো বেশি সমাপতন ঘটেছে ঘটনাক্রমে। তাতে কাহিনির গতি কমেনি, কিন্তু বিশ্বাসযোগ্যতা কমেছে।
তবু বলব, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এই নতুন প্রটাগনিস্টের মেধা ও উদ্যম এবং এই বইয়ের ভাঁজে-ভাঁজে জড়িয়ে থাকা ইতিহাস বইটিকে স্পেশাল করে তুলেছে। সম্ভব হলে বইটি পড়তেই পারেন। খারাপ লাগবে না বলেই আমার ধারণা।
অলমিতি।
Jackson Goswami (verified owner) –
শৈল্পিকতা ও গল্প বলার দারুণ সমন্বয়।
Zane Bose (verified owner) –
An inspiring and thought-provoking read.
অনুপম নাথ (verified owner) –
চরিত্রগুলোর মধ্যে বাস্তবতার ছোঁয়া রয়েছে।
Angel Dutta (verified owner) –
Kept me hooked till the last page.
Julian Raychowdhury (verified owner) –
প্রতিটি পাতা চমকের পর চমক এনে দিয়েছে।
Nathaniel Bhattacharya (verified owner) –
একটি হৃদয়গ্রাহী কাহিনী।
অঞ্জলি রায় (verified owner) –
বইটি এক কথায় অনবদ্য।
অরুণাভ দে (verified owner) –
Worth every second spent reading.
Mateo Ghoshal (verified owner) –
A masterpiece of literature.
Patrick Das (verified owner) –
Highly recommended for book lovers.
Hayden Ghoshal (verified owner) –
একটি হৃদয়গ্রাহী কাহিনী।
Patrick Das (verified owner) –
Couldn’t stop thinking about it.