প্রকৃতীশ বলল, ‘সর্বনাশ! স্কুলে বোমাবাজি! জখম যারা হয়েছে তাদের হাসপাতালে নিয়ে এসেছে?’
‘হ্যাঁ’ ‘স্যার।’
‘কে কে জখম হয়েছে? আমি চিনি তাদের?’
কথা বলতে বলতে তারা সিঁড়ি দিয়ে নামছিল। সিঁড়ির নিচে সুশীলের মোপেড দাঁড়িয়েছিল আবছা অন্ধকারের মধ্যে।
‘জখম হয়েছেন মনোহরবাবু, সজলবাবু আর মালবিকা দিদিমণি।’
প্রকৃতীশের বুকের মধ্যে ধক করে উঠল। তার প্রথমেই মনে হল মালবিকা কেন? মালবিকাকে কেন কেউ বোমা মারবে? অন্ধকারের মধ্যে একটা ধাতব কালো দেয়ালের উপর হঠাৎ যেন মালবিকার ঋজু, আত্মবিশ্বাসী, আনন্দ-উজ্জ্বল চেহারাটা লেজারে অাঁকা ফ্রোসকোর মতো কয়েকবার ঝলসে উঠে মিলিয়ে গেল। তার হঠাৎ মনে হল মেডিক্যাল কলেজের এত এত দীর্ঘাঙ্গী, আধুনিকা, চটপটে ইংরেজি কেতাদুরস্ত সুন্দরীদের মধ্যে কেউ কেউ যে তাকে মুগ্ধ করেননি এমন নয়। কিন্তু মালবিকা তাকে যেন নতজানু প্রার্থনায় প্রথম দর্শনেই প্রার্থী করে ফেলেছিল। সারা জীবনে এমন আর কখনো হয়নি।
সুশীল মোপেডে স্টার্ট দিয়ে বলল, ‘ উঠুন স্যার’…
Reviews
Clear filtersThere are no reviews yet.