Home » Shop » NESHAI O PESHAI KHANCHAR PAKHI || SOUVIK GHOSAL

NESHAI O PESHAI KHANCHAR PAKHI || SOUVIK GHOSAL

Original price was: ₹160.00.Current price is: ₹136.00.

পাখি নিয়ে এখানে এই কথাগুলো এল সম্পতি প্রকাশিত শৌভিক ঘোষালের নেশায় ও পেশায় খাঁচার পাখি’ বইটির আলোচনাপ্রসঙ্গে। বাংলায় এটি একটি বিরল প্রকাশন।

 

Estimated delivery on 11 - 18 August, 2026
64 People watching this product now!
SKU: Dey Publications6554 Category:
Report Abuse
Description

পাখি ও মানুষ

রানা দাস।

মানুষের জীবনযাপনে যে সৌন্দর্যচেতনা, কল্পনার যে অসীম বিস্তার, লক্ষ করলে দেখব প্রত্যক্ষ বা পরোক্ষভাব তার অনেকখানি জুড়ে রয়েছে পাখি। আজ থেকে পনেরো কোটি বছর আগে সরীসৃপ জাতীয় প্রাণী থেকে যে বিবর্তনের ফলে প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি এই পাখির আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে, তা-ও এক রূপকথার মতো। প্রাণীকূলে শ্রেষ্ট বলে স্বীকৃত মানুষও কিছু ব্যাপারে পাখির সমকক্ষ হতে পারেনি, তাই পাখির প্রতি মানুষের কৌতূহল ও আগ্রহ বরাবরের।

মানবসভ্যতার আদি থেকেই পাখি মানুষকে নানাভাবে প্রভাবিত কেবল নয়, নানান দিক থেকে অনুপ্রাণিতও করে এসেছে। মানুষ তার দেহে ছন্দ ও কন্ঠে মাধুর্য আবিষ্কার করতে পেরেছিল পাখিকে দেখেই। পাখির অসাধারণ বর্ণবৈচিক্ষত্র, কন্ঠের মাধুর্যমণ্ডিত সুর সর্বোপরি প্রাণচাঞ্চল্য মানুষের কাছে তাকে সর্বদা প্রিয় করে তুলেছে। তাই লক্ষ করি, যুগ যুগ ধরে মানুষ তার জীবনযাপনে পাখিকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে। মানুষের অনেক আচরণ, নৃত্যভঙ্গিমা এবং গানের সুর যে সরাসরি পাখিদের কাছ থেকেই এসেছে, তা আমরা জানি। অতি প্রাচীনকাল থেকে দেশবিদেশের মানুষের সংস্কারে, শিক্ষা-সংস্কৃতিতে এমনকী উৎসব ও পুজোপার্বণে পাখি যতটা গুরুত্ব পেয়ে এসেছে, অন্য কোন প্রাণীর পক্ষে ততটা সুযোগ ঘটেনি। শোলি, শেক্সপিয়র থেকে কালিদাস, রবীন্দ্রনাথ সকলেই তাঁদের কাব্যসাহিত্যে পাখিকে মর্যাদ ও ভালবাসার সঙ্গে উপস্থিত করেছেন।

পাখি নিয়ে এখানে এই কথাগুলো এল সম্পতি প্রকাশিত শৌভিক ঘোষালের নেশায় ও পেশায় খাঁচার পাখি’ বইটির আলোচনাপ্রসঙ্গে। বাংলায় এটি একটি বিরল প্রকাশন।

‘পাখিওয়ালা’ বলে পরিচিত মানুষরা ছাড়াও আমাদের দেশে অনেকেই শখে ও জীবিকার জন্য পাখি পোষেন। কিন্তু তাঁদের বেশিরভাগই বেশিদূর এগোতে পারেন না, পাথির পরিচর্যার উপযুক্ত শিক্ষার অভাবে। সেদিকটা মাথায় রেখে আলোচ্য বইটিতে ‘পাখি পোষা’ থেকে শুরু করে পোষা বিভিন্নি পাখির পরিচয়, তাদের চেনা-জানা পাখির খাঁচা তৈরির কায়দা, পাখির খাবার ও তার গুণাগুণ, পাখির প্রজনন ও তার নানান সমস্যা, পাখির স্বাস্থ্যপরীক্ষা ও তার চিকিৎসা ইত্যাদি নানান বিষয়ে বোধগম্য আলোচনা রয়েছে।

বলা বাহুলা যাঁরা পোষেন, তাঁদের অনেকের কাছেই এমন একটি বইয়ের প্রয়োজন ছিল। শৌভিক স্বেচ্ছায় এগিয়ে এসে সেটি মেটালেন। সবচেয়ে বড় কথা, বইটি শৌভিকের সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। ছোটবেলা থেকে পাখির প্রতি কৌতূহল ও ভালবাসা প্রকাশ করতে গিয়ে পাখি পোষার শখ মেটাতে গিয়ে, যে যে সমস্যায় পড়েছেন লেখক এবং ধৈর্য ও অনুসন্ধানের মাধ্যমে শেষ পর্যন্ত তার সমাধান পেয়েছেন, সেসব সামনে রেখেই বইটের প্রতিটি। পর্ব লিখেছেন তিনি। ফলে বইটি যে কোনও পাখিপ্রেমার কাছেই অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে। বলে আমাদের বিশ্বাস।

Shipping
Additional information
Weight 0.24 kg
Dimensions 15 × 12 × 3 cm
Author Name

Binding

Language

Publishing Year

Questions & Answers
Loading...
Shipping & Delivery

Welcome to MatriBhasa

We are the premier online destination for Bengali books, offering the largest selection at the highest discounts.

To ensure that our books reach you in perfect condition, we ship them using India Post, renowned for its reliability and extensive reach.

  • Every package is carefully and meticulously wrapped, providing an added layer of protection during transit.
  • Whether you're located in a bustling city or a remote village, rest assured that we deliver worldwide with precision and care.
  • Our commitment to excellence means that no matter where you are, your books will arrive safely and in pristine condition, ready to be enjoyed.
Vendor Info

Vendor Information

  • Store Name: Matribhasa
  • Vendor: Matribhasa
  • Address: Shyama Charan Dey St
    College Street
    Kolkata 700073
    West Bengal
  • No ratings found yet!
More Products

Rabidranath: Sampadanay || Swapan Chakraborty

Original price was: ₹275.00.Current price is: ₹247.50.

ABU SAYEED AYYUB RACHANASANGRAHA || ABU SAYEED AYYUB

Original price was: ₹799.00.Current price is: ₹719.10.

Besi Bhoy,Valo Noy || Kaushik Sa

Original price was: ₹299.00.Current price is: ₹224.25.

BOGLA & CO.

Original price was: ₹79.00.Current price is: ₹63.20.
Product Enquiry

Product Enquiry

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “NESHAI O PESHAI KHANCHAR PAKHI || SOUVIK GHOSAL”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.